কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলের মধ্যে মাছ ধরার জন্য পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার ধরলা নদীসংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে। সাপটি দেখতে জেলের বাড়িতে ভিড় করেন শত শত উৎসুক নারী-পুরুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, শিমুলবাড়ী ইউনিয়নের কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীসংলগ্ন ওই বিলে চায়না দুয়ারী রিং জাল পেতে নিয়মিত মাছ ধরেন। রোববার বিকেলে জাল তুলতে গিয়ে তিনি এর ভেতরে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় জালসহ সাপটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সাপটিকে দেখতে ওই বাড়িতে ভিড় জমাতে থাকেন স্থানীয় লোকজন। উৎসুক অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সাপটি দেখতে আসা বাবুল শেখ জানান, অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ফুট হতে পারে। তাঁদের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে এসে থাকতে পারে। কারণ, সাপটি যে স্থানে জালে আটকা পড়েছে, সেখান থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে ভারতের গিদালদহ সীমান্ত অবস্থিত।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগর সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে।
Aminur / Aminur
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন