সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এবিএম মোহাম্মদ জাকির হোসেন পিপিএম" এর নির্দেশনায় বিশ্বম্ভপুর চালবন এলাকা থেকে বালুভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ। রাতের অধাঁরে ট্রাকে করে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে বালু খেকোরা, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ভোর রাতে অভিযান পরিচালনা করে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জনকে আটক করেন। পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে সোমবার ভোর রাতে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এসআই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের ১টি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে বিশ্বম্ভরপুর থানাধীন চালবন এলাকা হইতে আটক করে ডিবি পুলিশ। ধোপাজান নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।
এব্যপারে ডিবিপুলিশের ওসি কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড়কেটে বালু উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে ।
Aminur / Aminur
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন