ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ১১:৫২

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক মাইক্রোবাস চালক ও তাঁর হেলপারকে মারধর, নগদ ৩০ হাজার টাকা ছিনতাই এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে চার যুবকসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মাইক্রোবাসের চালক মো. ইব্রাহিম (৩৫) মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার ঈশ্বরগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় মাইক্রোবাসচালক। তাঁর নিজস্ব মাইক্রোবাসে বিভিন্ন স্থান থেকে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিরা মোটরসাইকেলের মাধ্যমে যাত্রী পরিবহন করেন। ঘটনার দিন সকাল ৬টার দিকে রামনেওয়াজ ঘাটে গাড়িতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ইব্রাহিমের মাইক্রোবাসের হেলপারের সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়।
পরে ইব্রাহিম ঘাট থেকে যাত্রী নিয়ে সাকুচিয়ার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে অভিযুক্তরা তাঁর গাড়ির পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে ও তাঁর হেলপারকে গাড়ি থেকে নামিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইব্রাহিমের পকেটে থাকা ২০ হাজার টাকা এবং তাঁর হেলপারের কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া মাইক্রোবাসের সামনের, পাশের ও পেছনের কাচ ভাঙচুর করা হয়। এতে গাড়িটির আনুমানিক ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনার পর ইব্রাহিম ও তাঁর হেলপার মনপুরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ঘটনার পর থেকে তাঁর মাইক্রোবাসটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।
এ বিষয়ে ইব্রাহিম অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Aminur / Aminur

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ

ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড

কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক ‎

বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর

ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল