ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং দেশের ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার লক্ষ্যে বাগেরহাট জেলা সদরে সব ব্যাংকের সমন্বয়ে ‘বাংলা কিউআর’ লেনদেন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে অগ্রণী ব্যাংক পিএলসির বাগেরহাট আঞ্চলিক কার্যালয় হলরুমে জেলায় কার্যরত ১৯টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইন কর্মসূচির আয়োজন করা হয়।
অগ্রণী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চল প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।
বাগেরহাট আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মণিময় কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির বাগেরহাট অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল বাশার, জনতা ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান অভিমন্যু কুমার মন্ডল, রূপালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান শেখ আলাউদ্দিন হোসেন, একই ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান মো. তরিকুল ইসলাম খান এবং একই ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. জগলুল কবিরসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সোহেল নওরোজ তাঁর বক্তব্যে বলেন, বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে যেকোনো ব্যাংকের অ্যাপ অথবা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাপ দিয়ে যেকোনো দোকান বা প্রতিষ্ঠানে সহজেই বিল পরিশোধ ও কেনাকাটা করা সম্ভব। এটি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আধুনিক ব্যাংকিংয়ের মূলধারায় যুক্ত করবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করবে।
আলোচকেরা উল্লেখ করেন, কাগুজে নোটের ব্যবহার কমিয়ে একটি নিরাপদ, দ্রুত ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তোলাই এ প্রচারণার মূল উদ্দেশ্য। ডিজিটাল লেনদেনের মাধ্যমে একদিকে যেমন জাল নোটের ঝুঁকি দূর হয়, অন্যদিকে হিসাব সংরক্ষণও সহজ হয়।
এর আগে ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণে বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আঞ্চলিক কার্যালয়ে এসে শেষ হয়।
Aminur / Aminur
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন