মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে,শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে ৪১ সদস্য বিশিষ্ট মণ্ডপ পরিদর্শন কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। কমিটিতে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো:সেলিমুজ্জামান সেলিমকে উপদেষ্টা করা হয়েছে। কমিটির অন্যান্য উপদেষ্টা হিসেবে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু। কমিটির আহ্বায়ক করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা বাবু দীনেশ মণ্ডলকে। কমিটিতে উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা রানী মণ্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার,উজানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুজলা মজুমদার, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু সন্তোষ বাড়ৈ, সাবেক চেয়ারম্যান বাবু অশোক মৃধা, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও পূজা উদ্যাপন কমিটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, বাটিকামারী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু শিশির মণ্ডল এবং জলিরপাড় বঙ্গরত্ন কলেজের অধ্যক্ষ শমীর শাখারী। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবু চিন্তাহরণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক বাবু ননী গোপাল মণ্ডল, বহুগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল শেখ ও বিএনপি নেতা রানা ঠাকুর কমিটিতে রয়েছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, এবছর মুকসুদপুর উপজেলায় রেকর্ড সংখ্যক ৩০৭টিরও বেশী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিপুলসংখ্যক মণ্ডপে পূজা আয়োজনকে কেন্দ্র করে উৎসবের সার্বিক পরিবেশ বজায় রাখা, মণ্ডপ পরিদর্শন এবং পূজারীদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
এদিকে, ব্যাংকক সফর শেষে আজ দেশে ফিরে সরাসরি নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এসময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দলীয় নেতা কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। কমিটি গঠনের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১