পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
কক্সবাজারের পেকুয়ায় মৌলভী সাঈদুল হক ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রামের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হিফজ মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ৪০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেকুয়া মোবারকীয়া মাহফুজুল কোরআন হাফেজখানায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ব্যক্তিগত প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, বাশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, পেকুয়া ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা বিভাগে হিফজ শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা শেষে ৪০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ
Link Copied