শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছবেদ আলী বিশ্বাস। এ সময় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে প্রায় ২০০ মোটরসাইকেলের বহরসহ তিনি ধনেশ্বরগাতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০টি পূজামণ্ডপে যান। পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে অনুদান দেন এবং সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ইউনিয়নের খিলগাতী এলাকার একটি পূজামণ্ডপে বক্তব্য দিতে গিয়ে ছবেদ আলী বিশ্বাস বলেন, এ সময় সবার খোঁজখবর নিয়েছি এবং কুশল বিনিময় করেছি। আমাদের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁকে জানাতে পারেন। খবর পেলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার
কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত
সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি
খালিয়াজুরীতে সংখ্যালঘুর জমি জোড় পূর্ব্বক দখল, থানায় লিখিত অভিযোগ
শালিখায় দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ছবেদ আলী বিশ্বাস
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন