খালিয়াজুরীতে সংখ্যালঘুর জমি জোড় পূর্ব্বক দখল, থানায় লিখিত অভিযোগ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর কুতুবপুর বাজারে কেনা জমিতে জোরপূর্বক দখল করে টিনের চালা নির্মাণের অভিযোগ উঠেছে কামাল মিয়া ও মুজিবুর মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় জমির ক্রেতা যাদবপুর গ্রামের অনন্ত সরকার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, জমির মালিকানা নিয়ে আদালতে করা মামলায় তাঁর পক্ষে রায় হওয়ার পরও জমিটি দখল করা হয়েছে। ঘর নির্মাণের জন্য রাখা প্রায় আট হাজার ইট ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর কামাল মিয়া ও মুজিবুর মিয়া লোকজন নিয়ে আমার কেনা জমিতে ঘর নির্মাণ করেন। এ সময় সেখানে রাখা ইট ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অনন্ত সরকার জানান, প্রায় ছয় বছর আগে তৎকালীন বাজার কমিটির মাধ্যমে তিনি কল্যাণপুর কুতুবপুর বাজারে দেড় শতাংশ জমি কিনি। জায়গাটি নিচু ও গর্ত থাকায় নিজ খরচে মাটি ভরাট করে ঘর নির্মাণের উপযোগী করি। জমিটি এত দিন আমার দখলে ছিল। সেখানে ঘর নির্মাণের প্রস্তুতি হিসেবে ইটসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাখা হয়েছিল।
জমির মালিকানা সম্পর্কে অনন্ত সরকারের ভাষ্য, কামাল মিয়া তৎকালীন বাজার কমিটির নাজিমুদ্দিন সরকার, আবুল কাসেম সরকার ও খেলু মিয়ার নামে মোট ৩০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। এর মধ্যে খেলু মিয়ার নামে রেজিস্ট্রি করা ১০ শতাংশ জমি থেকে তিনি দেড় শতাংশ কেনেন। জমিটি খালিয়াজুরী থানাধীন কুতুবপুর মৌজার বিআরএস ৬৭ নম্বর খতিয়ান এবং সাবেক ২৫ ও ২৬ নম্বর দাগ ও নতুন ৬৭ নম্বর দাগের অন্তর্ভুক্ত বলে জানান তিনি।
অনন্ত সরকার বলেন, ‘আমি দলিলমূলে জমিটি কিনেছি। জমি নিয়ে কামাল মিয়া আদালতে মামলা করেছিলেন। আদালত বিচার-বিশ্লেষণ করে আমার পক্ষে রায় দিয়েছেন। এরপরও আমার জমিতে জোড় পূর্ব্বক ঘর নির্মাণ করা হয়েছে। ঘর নির্মাণের জন্য রাখা ইট ও অন্যান্য সরিয়ে নিয়েছে কামালরা।
তবে অভিযোগ অস্বীকার করে কামাল মিয়া বলেন, অনন্ত সরকারের সঙ্গে তাঁর কোনো ঝামেলা নেই। তৎকালীন বাজার কমিটির নাজিমুদ্দিন সরকার, আবুল কাসেম সরকার ও খেলু মিয়ার কাছে ১০ শতাংশ জমি বিক্রি করেছিলেন। কিন্তু তাঁরা প্রতারণার মাধ্যমে তাঁর ৩০ শতাংশ জমি নিয়েছেন বলে দাবি করেন তিনি। এ নিয়ে আদালতে মামলা করেছিলেন বলেও জানান কামাল।
অনন্ত সরকারের কেনা জমিতে ঘর নির্মাণের বিষয়ে কামাল মিয়া বলেন, জমিটি তাঁর দখলে ছিল এবং তিনি নিজের দখলীয় জায়গাতেই ঘর করেছেন। খেলু মিয়া অনন্ত সরকারকে কোন জায়গা দিয়েছেন, সেটি তাঁর বিষয়। বাজার কমিটি তাঁকে চারটি ভিটি ও নগদ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করেনি বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সেখানে আগে থেকেই ঘর ছিল, নতুন করে ঘর নির্মাণ করা হয়নি।
মুজিবুর মিয়া বলেন, জমিটি তাঁর নয়, কামাল মিয়ার। জমিতে আগে থেকেই কামালের দখল ছিল বলে দাবি করেন তিনি। অনন্ত সরকারের রাখা ইট ও অন্যান্য নির্মাণসামগ্রী কামাল সরিয়ে নিয়েছেন বলেও জানান মুজিবুর। তিনি বলেন, ওই ঘরে ভাড়ায় ব্যবসা করেন এবং মালামাল সুরক্ষিত রাখতে ঘরের দুই পাশে বেড়া দিয়েছেন।
মুজিবুর আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধ মীমাংসার জন্য সালিশে কামালকে একটি ঘরের ভিটি ও নগদ সাড়ে চার লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে তৎকালীন বাজার কমিটির লোকজন তা বাস্তবায়ন করেননি। আদালতের রায়ের বিরুদ্ধে কামাল আপিল করেছেন বলেও দাবি করেন তিনি।
কল্যাণপুর কুতুবপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. বাশার মিয়া বলেন, বাজার প্রতিষ্ঠার সময় তৎকালীন কমিটি ৩১টি ভিটি বিক্রি করে। অনন্ত সরকারও তখন একটি ভিটি কেনেন এবং জায়গাটি নিচু থাকায় নিজ খরচে মাটি ভরাট করেন। তাঁর দাবি, কামাল মিয়া নিজেই বাজার কমিটির কাছে ৩০ শতাংশ জমি বিক্রি করেছিলেন। অনন্ত সরকারের জমিতে ইটসহ নির্মাণসামগ্রী রাখা ছিল। কয়েক দিন আগে কামালকে সঙ্গে নিয়ে মুজিবুর সেখানে ঘর নির্মাণ করেন। এ বিষয়ে তাঁর কাছে আদালতের রায়ের আদেশ রয়েছে বলেও জানান বাশার মিয়া।
বর্তমান কল্যাণপুর কুতুবপুর বাজার কমিটির সভাপতি মো. গোলাপ মিয়া (গোপাল মাস্টার) বলেন, অনন্ত সরকার তাঁর কেনা জমিতে ঘর নির্মাণ করতে গেলে কামাল মিয়া বাধা উপেক্ষা করে টিনের চালা নির্মাণ করেন। বাজার কমিটির লোকজন বাধা দিয়েও তা ঠেকাতে পারেননি। জমিটি বিক্রি করে দেওয়ার পর কামাল মিয়া এ নিয়ে আদালতে মামলা করে হেরেছেন বলে দাবি করেন তিনি। জমিতে রাখা অনন্ত সরকারের ইটও সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান গোলাপ মিয়া। তাঁর ভাষ্য, একজন সহজ-সরল ও নিরীহ ব্যবসায়ীকে এভাবে হয়রানি করা কাম্য নয়।
জমির দলিলদাতা খেলু মিয়া বলেন, বাজার প্রতিষ্ঠার জন্য গ্রামের লোকজনের উদ্যোগে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির পক্ষ থেকে নাজিমুদ্দিন সরকার, আবুল কাসেম সরকার ও তাঁকে পরিচালক কমিটির সদস্য করা হয়। পরে কামাল মিয়ার কাছ থেকে তিনজনের নামে মোট ৩০ শতাংশ জমি রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে তাঁর নামে রেজিস্ট্রি করা ১০ শতাংশ জমি থেকে দেড় শতাংশ অনন্ত সরকারকে বিক্রি করেন তিনি।
খেলু মিয়ার দাবি, অনন্ত সরকারকে জমিটি বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে মাটি ভরাটও করেন। তবে দীর্ঘদিন ঘর নির্মাণ না করায় পরে বিরোধের সৃষ্টি হয়। অনন্ত সরকার নিরীহ হওয়ায় একটি পক্ষ তাঁর জমি নিয়ে বিরোধ তৈরি করছে বলেও অভিযোগ করেন খেলু মিয়া।
এদিকে কল্যাণপুরের নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা অভিযোগ করেন, বণিক সমিতি ও তৎকালীন বাজার কমিটিকে উপেক্ষা করে সম্প্রতি নতুন বাজার কমিটি গঠন করা হয়েছে। তাঁর দাবি, নতুন কমিটির নেতৃত্বে থাকা ব্যক্তিদের অনেকের বাজারে কোনো ব্যবসা-বাণিজ্য নেই। এরপরও তাঁরা বাজার কমিটির নেতা পরিচয়ে ব্যবসায়ীদের হয়রানি করছেন। অনন্ত সরকারের জমি নিয়ে বিরোধের ঘটনাকে অন্যায় উল্লেখ করে তিনি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মামলার রায় সম্পর্কে আইনজীবী অ্যাডভোকেট মনোরঞ্জন সরকার বলেন, জমি নিয়ে কামাল মিয়া আদালতে মামলা করেছিলেন এবং স্থায়ী নিষেধাজ্ঞাও চেয়েছিলেন। বিচার-বিশ্লেষণ শেষে সহকারী জজ মো. শাহ পরাণ ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর অনন্ত সরকারের পক্ষে রায় দেন বলে জানান তিনি। মনোরঞ্জন সরকারের দাবি, কামাল মিয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করেননি। আপিলের নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলে সে সুযোগ আর থাকে না বলেও জানান তিনি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার দুই পক্ষের বসার কথা থাকলেও বিবাদী পক্ষ উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে আবারও বসার কথা রয়েছে।
ওসি আরও বলেন, উভয় পক্ষের তথ্য-প্রমাণ উপস্থাপনের পর স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার
কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত