ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৩:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯০ বছর বয়সী অসহায় সখিনা বেওয়ার কষ্টের কথা জানার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন ‘সুখ পাখি’সহ তিন ব্যক্তি। তাঁকে একটি হুইলচেয়ার, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দেওয়া হয়েছে।

সখিনা বেওয়া উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্ব পাইকড়া এলাকার বাসিন্দা। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে জীবনযাপন করছেন। চলাফেরায় অসুবিধার কারণে তাঁর একটি হুইলচেয়ারের প্রয়োজন ছিল।

সম্প্রতি তাঁর অসহায়ত্বের বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এরপর বিষয়টি নজরে আসে মানবিক সংগঠন ‘সুখ পাখি’সহ কয়েকজনের। পরে তাঁরা সখিনা বেওয়ার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
গতকাল তাঁর হাতে হুইলচেয়ার, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী তুলে দেওয়া হয়।

গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির বলেন, “সমাজের প্রান্তিক মানুষের কষ্ট তুলে ধরা সাংবাদিকতার দায়িত্ব। তাঁদের কষ্টের কথা প্রকাশের পর কেউ পাশে দাঁড়ালে সেটি একজন সাংবাদিকের জন্য বড় প্রাপ্তি।”

বৃদ্ধা সখিনা বেওয়া বলেন, “আমি অনেক কষ্টে চলাফেরা করি। হুইলচেয়ার, কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে আমি খুব খুশি হয়েছি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”

এ সময় গণমাধ্যমকর্মী সাইদুল ইসলাম আবির, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মজনু, স্বেচ্ছাসেবী ও পল্লী চিকিৎসক মো. শিহাব তালুকদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ