ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৩:১২

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মহাষ্টমী তিথিতে শহরের দক্ষিণপাড়া সর্বজনীন পূজা মন্দিরে এ পূজার আয়োজন করা হয়। এতে সাত বছর বয়সী শিশু সুলগ্না ব্যানার্জিকে কুমারী মাতারূপে পূজা করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দেবীর আরাধনা, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের প্রার্থনায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কুমারী পূজা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মন্দিরে সমবেত হন ভক্ত ও দর্শনার্থীরা।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তি ও মাতৃরূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ পূজার মাধ্যমে প্রকৃতি ও দেবী দুর্গার মাতৃস্বরূপের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজে মায়ের গুরুত্ব ও মর্যাদা তুলে ধরা হয়।

কুমারী পূজায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, রামকৃষ্ণ আশ্রমের সভাপতি উদয় বাবু এবং দক্ষিণপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি শ্যামল ভৌমিক প্রমূখ।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার

কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত

সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি