পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আখতারের সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী ও সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার যেকোনো সমস্যা সমাধানে এবং সম্ভাবনার দুয়ার উন্মোচনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় পাটগ্রামের যানজট নিরসন, বাল্যবিয়ে প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং, বুড়িমারী স্থলবন্দরের সমস্যা ও সম্ভাবনা, মাদক নির্মূল এবং নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়।
সভা শুরু হওয়ার পূর্বে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত দুঃস্থ, অসহায় ও অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে ১০,০০০ (দশ হাজার) টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম। এছাড়া পাটগ্রাম প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার
কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত
সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি
Link Copied