ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৩:১৭
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদা খাতুন ও পঞ্চাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন রুমির বিয়ে ঘিরে স্থানীয় শিক্ষক মহলে আনন্দ ও শুভেচ্ছার আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের কামনা করছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
 
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, কর্মক্ষেত্রে মাহমুদা খাতুনের বিনয়ী আচরণ, আন্তরিকতা এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার কারণে তিনি সহকর্মীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন। তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
 
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, মাহমুদা খাতুন ও তুহিন রুমি পারিবারিক ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের বিয়েকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।
 
তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবাইকে গুজবে কান না দিয়ে নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানানোর আহ্বান জানান।
 
শিক্ষক-শিক্ষিকারা নবদম্পতির আগামী দিনের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁদের মতে, সহকর্মীদের জীবনের আনন্দঘন মুহূর্তে শুভেচ্ছা ও শুভকামনা জানানো পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ।

এমএসএম / এমএসএম

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার

কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত

সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি