ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৩:২২

কুড়িগ্রামে সহকারি শিক্ষক নিয়োগ-২০২৫ এর নব যোগদানকৃত শিক্ষকদের বিদ্যালয়ে পদায়নের জন্য  এক উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
  রোববার  বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা ও জেলা প্রশাসকের উপস্থিতিতে  এ লটারি অনুষ্ঠিত হয়। 
 কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ যৌথভাবে  এ  লটারির আয়োজন করে। লটারির  মাধ্যমে জেলার ৯ উপজেলায় যোগদানকৃত ৪৬৭ জন শিক্ষকের স্ব স্ব   বিদ্যালয়ের পদায়ন নির্ধারন করা হয়। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদা,অতিরিক্ত  জেলা প্রশাসক আসাদুজ্জামান,অতিরিক্ত  জেলা প্রশাসক নাজির হোসেন,জেলা  প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায়, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলামসহ ৯ উপজেলা নিবা'হী কম'কতা'গণ এবং জেলা  প্রশাসনের কর্মকর্তা  ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে পদায়ন বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা থেকে আগত সহকারী শিক্ষক রাশেদুল হাসান জানান, যদিও আমাদের শিক্ষকদেরকে লটারি অনুষ্ঠানে ডাকা হয়নি তবুও আমরা কয়েকজন স্বেচ্ছায় এসেছি। এখানে এসে দেখলাম যে, অত্যন্ত  সুশৃঙ্খলভাবে স্বচ্ছতার সাথে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে লটারি অনুষ্ঠিত হলো। আমি এখানে লটারির মাধ্যমে আমার নিজের প্রধানের বিদ্যালয়ের নাম ঘোষণা শুনেছি। 
 জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এরকম লটারির মাধ্যমে স্বচ্ছতার সাথে সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন রকমের তদবির কেউ করতে পারেনি।

এমএসএম / এমএসএম

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ

বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন

টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার