ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
বগুড়ার ধুনট উপজেলায় আব্দুস সোবহান কানু মন্ডলের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলে রাখা, বড় ভাইকে প্রাপ্য অংশ বুঝিয়ে না দেওয়া এবং প্রতিবেশীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
অভিযুক্ত কানু মন্ডল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আফসার মন্ডলের ছেলে। তাঁর দুই ভাই জানু মন্ডল ও আসাদুল মন্ডলের বিরুদ্ধেও জমি দখলের চেষ্টায় সহযোগিতার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর কানু মন্ডল তাঁর দুই ভাইসহ কয়েকজনকে নিয়ে প্রতিবেশী হযরত আলীর বসতবাড়িতে গিয়ে গোয়ালঘর ভেঙে রাস্তার পাশের জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় হযরত আলী ও তাঁর প্রতিবন্ধী ছেলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তাঁরা হুমকি দিয়ে চলে যান বলে দাবি করেন হযরত আলী।
এ ঘটনায় হযরত আলী প্রতিকার চেয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আদালতে মামলা করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় গত ১৮ অক্টোবর কানু মন্ডলসহ অন্যরা হযরত আলী ও তাঁর ছোট ভাই হারেজ মন্ডলের মালিকানাধীন বলে দাবি করা বিআরএস রেকর্ডভুক্ত ১৭০৮৮ দাগের জমিতে চাষ দিয়ে ভুট্টা লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া কানু মন্ডলের বিরুদ্ধে বড় ভাই দুলাল মন্ডল এবং মা-বোনদের পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কানু মন্ডলের দাদা মনির উদ্দীনের নামে এসএ রেকর্ডভুক্ত জমির অংশ পরবর্তী সময়ে চাচাদের ফাকি দিয়ে বাবা আফসার মন্ডলের নামে বিআরএস রেকর্ড করে অবৈধ ভাবে বড় ভাই-বোনদের হিস্যা অংশ বুঝে না দিয়ে ভোগদখল করে আসছে, এছাড়া পৈতৃক সম্পত্তির হিস্যা অংশ ভাইবোনদের অংশ না দিয়ে কানু,জানু,আসাদুল তিন ভাই ভোগদখল করে আসছে, এ নিয়ে বিরোধের জেরে বড় ভাই দুলাল মন্ডলকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। গত ৮ আগস্ট এ বিষয়ে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫১) করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট বিরোধ আদালতে বিচারাধীন।
এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন পিস্টন বলেন, দুলাল মন্ডল সম্পত্তির ভাগ নিয়ে তাঁর কাছে অভিযোগ করেছিলেন। বিষয়টি মীমাংসার জন্য কানু মন্ডলকে একাধিকবার নোটিশ দিয়ে ডাকা হয় এবং বড় ভাইয়ের প্রাপ্য অংশ বুঝিয়ে দিতে বলা হয়। কিন্তু তিনি সম্পত্তির দখল ছাড়তে অনিচ্ছা প্রকাশ করেন। পরে দুলাল মন্ডলকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে কানু মন্ডল বলেন, হযরত আলী ও হারেজ মন্ডলের বোন বেদেনা খাতুনের কাছ থেকে রাস্তার পাশের পৈতৃক সম্পত্তির অংশ দলিলমূলে কিনেছেন তিনি। ওই জমির দখল না ছাড়ায় তিনি হযরত আলীর জমিতে দখল নিতে গেছেন বলে দাবি করেন।
অন্যদিকে, হযরত আলীর দাবি, বেদেনা খাতুন তাঁর প্রাপ্য অংশ আগেই তাঁর কাছে বিক্রি করেছেন। কানু মন্ডল কীভাবে ওই জমি কিনেছেন, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জমির মালিকানা দাবি করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত; তাঁর রেকর্ডভুক্ত জমিতে এভাবে চাষ দেওয়া কেন হবে?
ভুক্তভোগীরা জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং আইনগত প্রতিকার দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ