ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৪:৯

ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করেছে পুলিশ। এর আগে রোববার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানায়, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ডিবির একটি দল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হেমায়েতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ