ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ৪:৫৯

নওগাঁর ধামইরহাটে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নতুন শাড়ী বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ অক্টোবর (সোমবার) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি ভাবে বরাদ্দকৃত ১৫০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের নারীদেরকে নতুন শাড়ি বিতরণ করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে বিতরণ কালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, নওগাঁ জেলা যুব বিভাগের সভাপতি  ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নতুন শাড়ি পাওয়া  ফুলমনি পাহান বলেন, ‘ সরকারের পক্ষ থেকে পূজার সময় নতুন শাড়ি পেয়ে আমি খুশি হয়েছি, পুজোর আনন্দ টা অনেকটাই বেড়ে গেলো।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে