আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো, সান্তাহার ইয়ার্ড কলোনীর ইউসুফ মিয়ার ছেলে রমজান আলী (৫২) ও হাউজিং কলোনীর হেলাল উদ্দিনের ছেলে নিরব রহমান (২৬)। গত রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উল্লেখিত ২ জনকে দন্ডিত করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত ২ মাদক কারবারিকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম আটক ২ জনের মধ্যে রমজান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নিরব হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা আদেশ দেন। জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এমএসএম / এমএসএম
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার
ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী