ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৯-১০-২০২৬ বিকাল ৫:১৪

মানিকগঞ্জের সাটুরিয়ায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।

প্রশাসন সূত্রে জানা গেছে, ইটভাটায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলনের সময় অভিযান চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট অপরাধের দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান বলেন, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটভাটায় ব্যবহারের জন্য কৃষিজমির মাটি কেটে নেওয়া হলে জমির উর্বরতা কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে কৃষিজমির মাটি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনিক নজরদারি গুরুত্বপূর্ণ। এ ধরণের অভিযান জনসার্থে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা