ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নওগাঁর ধামইরহাটে ১৪ বিজিবি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ এক কারবারিকে আটক করেছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টায় বস্তাবর বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬১/৫-এস হতে আনুমানিক ১.৫ কিমি বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন কাজলপুর গ্রামের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করে।
আটক ব্যক্তি ধামইরহাট উপজেলার তালবোনা (ছিলিমপুর) গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহফুজার রহমান (৪০)। আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি