ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৯-১০-২০২৬ বিকাল ৬:৪

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বেড়গোবিন্দপুর বাওড় ইজারা ও মাছ চাষকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নোংরা রাজনীতি ও অপপ্রচারে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। মহলটি বাওড়কে ইস্যু করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের নামে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে মৎস্যজীবী সমিতি।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে চৌগাছা প্রেসক্লাব মিলনায়তনে বেড়গোবিন্দপুর বাওড় মৎস্য সমবায় সমিতির পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌগাছা পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বিগত ফ্যাসিস্ট শাসনামলে ঐতিহ্যবাহী এ বাওড়টি নিয়ে নানা টালবাহানা করে সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছিল। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার জলমহালটির উন্মুক্ত ইজারা বিজ্ঞপ্তি দিলে বেড়গোবিন্দপুর মৎস্য সমবায় সমিতি সরকার নির্ধারিত বার্ষিক প্রায় ৭২ লাখ টাকা ইজারা মূল্যে তিন বছরের জন্য বাওড়টি ইজারা গ্রহণ করে। তবে ইজারা পাওয়ার পরপরই বিগত সরকারের একটি পক্ষ আদালতে রিট পিটিশন দায়ের করে কার্যক্রম আটকে দেওয়ার চেষ্টা চালায়। দীর্ঘ এক বছর আইনি লড়াই শেষে উচ্চ আদালত মৎস্য সমবায় সমিতির অনুকূলেই বৈধ রায় প্রদান করেন।

আদালতের রায় পাওয়ার পর সমিতির জেলেরা স্থানীয় অংশীদারদের সম্পৃক্ত করে বাওড়ে মাছের পোনা ছাড়েন এবং নিয়মমাফিক মাছ শিকার শুরু করেন। বর্তমানে শান্তিপূর্ণভাবে মাছ চাষ ও আহরণ চললেও একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে। বাংলা ১৪৩৩ হতে ১৪৩৪ বঙ্গাব্দ পর্যন্ত বৈধভাবে এ ইজারার মেয়াদ রয়েছে।

পৌর যুবদলের আহ্বায়ক বলেন, বিগত দিনের ফ্যাসিবাদের দোসর এবং বর্তমানে খোলস পাল্টানো কিছু ব্যক্তি উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী কদর, মৎস্য সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক গোলাম রসুলসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসবুকে অসত্য প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু তাই নয়, ওই মহলটি বাওড়পাড়ের হিন্দু সম্প্রদায়ের জেলেদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করায় অনেকে বাওড়ে নামতে আতঙ্ক বোধ করছেন।

উপজেলা বিএনপির নেতার সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম বাওড়পাড়ের প্রকৃত মৎস্যজীবীরা যাতে সরকারিভাবে ইজারা পান, সেজন্য সহযোগিতা করেছিলেন এবং স্থানীয়দের সমন্বয়ে পরিচালনা করার পরামর্শ দেন; বাওড়ের কোনো আর্থিক বা ব্যক্তিগত স্বার্থের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কৌশলগত কারণে এখনই কুচক্রীদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁদের সতর্ক বার্তা দেওয়া হলো। এরপরও মিথ্যাচার ও সম্মানহানি অব্যাহত থাকলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বেড়গোবিন্দপুর বাওড় মৎস্য সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদস্য আব্দুর রহিম, জাহিদুর রহমান, গোলাম হোসেন, আইয়ুব হোসেন, মনিরুজ্জামান, আমিনুর রহমান, রাজু আহম্মেদসহ সমিতির সদস্য ও স্থানীয় জেলেরা।

এমএসএম / এমএসএম

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী