শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রভাব বিস্তারকারী অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা ও অত্র ইউনিয়নের অবসর জনিত স্বাস্থ্য কর্মীদের বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার সময় উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্পের বাল্যবিয়ে বন্ধ ও শিশু সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভা ও ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবসরজনিত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: রুহুল আমিন, চেয়ারম্যান, বিনোদপুর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্রমর চন্দ্র ঘোষ, অবসরপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ, শাহজাহান আলী, অবসরপ্রাপ্ত সহকারি স্বাস্থ্য পরিদর্শক, প্রভাত কুমার পাল, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট,ও হুনেফা খাতুন, অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, হুজুর, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও কর্মী ও সংবাদকর্মীসহ আরও প্রমুখ।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, আমাদের সকলকে সচেতন হতে হব, জনসচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে এবং বাল্য বিবাহ মুক্ত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুতরাং সকল অভিভাবককে সচেতন হতে হবে যেন একটি শিশুও বাল্যবিবাহে শিকার না হয়। বিশেষ অতিথির বক্তব্যে ভ্রমর চন্দ্র ঘোষ বলেন, আজ আমারা এখান থেকে প্রতিজ্ঞা করি একজন মানুষ একটা বাল্যবিয়ে বন্ধ করব তাহলেই ইউনিয়ন থেকে বাল্য বিয়ে অনেকাংশে কমে যাবে এবং কেউ যদি বাল্যবিয়েতে সহোযোগিতা করে তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্যে শাহজাহান আলী বলেন, আজকের অনুষ্ঠানে যা আমরা শুনবো তা আমরা মানবো এবং তা সমাজে বাস্তবায়ন করব তাহলে বাল্য বিয়ে সমাজ থেকে ধীরে ধীরে কমে আসবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্প জেলা কর্মকর্তা উত্তম মণ্ডল বিভিন্ন তথ্য উপাত্ত্য উপস্থাপন করেন এবং তিনি বলেন, আমাদের প্রত্যেক অভিভাবককে সচেতন হওয়া দরকার যাতে একটি মেয়েও যেন বাল্য বিয়েতে শিকার না হয়। সভাপতির বক্তব্যে বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বলেন, বিনোদপুর ইউনিয়নে ২২০টি (তালাক) ও ২০২৫ সালে ১৫০ জন এবং তিনি বলেন ওয়ার্ল্ড ভিশন unicef এর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগণ জরুরী সেবা টোল ফ্রি ৯৯৯ ও ১০৯৮ এর ব্যবহার ও এর প্রয়োগ সম্পর্কে অবগত হচ্ছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বর্তমানে আমার ইউনিয়নে বাল্য বিয়ের হার অনেকাংশেই কমে এসেছে। অভিভাবক সহ আমরা যদি সবাই সচেতন হই তাহলে এই হার শূন্যের কোঠায় নেমে আসবে তিনি আরও বলেন সমাজে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং বাল্য বিয়ের সচতনতা বৃদ্ধির জন্য কমিউনিটি পর্যায়ে মা সমাবেশ ও উঠান বৈঠকের ব্যবস্থা করতে হবে তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব । পরে অবসরজনিত ইউনিয়নের কয়েকজন স্বাস্থ কর্মীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
Aminur / Aminur
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ