ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ১৯-১০-২০২৬ রাত ৮:৩১

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ১১ নম্বর ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের তদারকিতে এ কার্যক্রম উদ্বোধন ও পরিচালনা করা হয়। এ সময় মসজিদের চারপাশসহ আশপাশের বিভিন্ন স্থানে মশানাশক ওষুধ স্প্রে করা হয়।

কার্যক্রম চলাকালে মির্জা মো. সম্রাট হোসেন বলেন, মশা নিধন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

অভিযানে স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমদ, বদু মিয়া, মোস্তাক আহমদ বাপ্পি, শিপলু আহমদ, হিসাম আহমদ সোহাগ, সমছু আহমদ, হাফিজ শামসুল ইসলাম, জনি আহমদ, ১১ নম্বর ওয়ার্ডের সচিব ময়নুল হোসেন এবং সুপারভাইজার শাহাদত হোসেন নয়নসহ অনেকে।

Aminur / Aminur

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ