ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১২:৩১

কুড়িগ্রামের উলিপুরে নিজ ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তাঁর ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে ছিলেন।
মঙ্গলবার রাতে কোনো একসময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবায় ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ

তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল

‎নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা

দ্বিতীয় দফায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭ শতাধিক কর্মী ছাঁটাই

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক

মধুখালীতে সাবেক ও বর্তমান দুই এমপি'র পূজা মন্ডপ পরিদর্শন, শাড়ি ও অনুদান প্রদান

থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

বারহাট্টার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী