থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
নড়াইলের নড়াগাতী থানায় নিখোঁজের বিষয়ে অভিযোগের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি গৃহবধূ নাজমা বেগমের (৩৮)। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি নিখোঁজ হন এবং পরদিন ১২ সেপ্টেম্বর তাঁর স্বামী তরিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেন। মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেতে এবং তিনি কোনো বিপদে আছেন কি না, তা জানতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্বামী ও পরিবারের সদস্যরা। কেউ তাঁর সন্ধান পেলে ০১৭২১-০৫৫৮০৫ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন স্বামী তরিকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, তরিকুল ইসলাম নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার টোনা গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী নাজমা বেগম মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলাডাঙ্গা গ্রামের সামছুল আলম মিয়ার মেয়ে। অভিযোগে তরিকুল ইসলাম উল্লেখ করেন, ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান নাজমা। এ সময় তিনি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতে রেখে যান। সঙ্গে নিয়ে যান নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং মেয়ের আনুমানিক তিন ভরি স্বর্ণালংকার, যার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নাজমা মাঝেমধ্যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। অসুস্থ অবস্থায় তাঁর আচরণ ও চলাফেরায় পরিবর্তন দেখা যেত। বাড়ি থেকে চলে যাওয়ার পর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পুলিশের সহযোগিতা চেয়ে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেন তরিকুল ইসলাম। বর্তমানে নাজমা কোথায় আছেন, কী অবস্থায় আছেন কিংবা কোনো বিপদের মধ্যে পড়েছেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলী বলেন, “শুনেছি, নিখোঁজ নারী মানসিক ভারসাম্যহীন। পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। তাঁর সন্ধান পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।”
এমএসএম / এমএসএম
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন
লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ
তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল
নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা
দ্বিতীয় দফায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭ শতাধিক কর্মী ছাঁটাই
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন
পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক
মধুখালীতে সাবেক ও বর্তমান দুই এমপি'র পূজা মন্ডপ পরিদর্শন, শাড়ি ও অনুদান প্রদান
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার
বারহাট্টার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী