ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১২:৩৩

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যুবদল নেতা মামুনুর রশীদ জানান, তার ছিঁড়ে পড়ার বিষয়টি পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তাঁর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ চালু থাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হালিমা জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল।

তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, পিডিবিকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। খবর পেয়ে পিডিবির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ইমনের মৃত্যু হয় বলে জানান তিনি।

অন্যদিকে, নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিনের অভিযোগ, তার ছিঁড়ে পড়ার পরপরই পিডিবিকে জানানো হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

এমএসএম / এমএসএম

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ

তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল

‎নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা

দ্বিতীয় দফায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭ শতাধিক কর্মী ছাঁটাই

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক

মধুখালীতে সাবেক ও বর্তমান দুই এমপি'র পূজা মন্ডপ পরিদর্শন, শাড়ি ও অনুদান প্রদান

থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

বারহাট্টার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী