ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

‎নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা


নাজিরপুর প্রতিনিধি  photo নাজিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১২:৩৫

‎নাজিরপুরের শ্রীরামকাঠী–ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় অর্পিতা বেপারী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা রিনা বেপারী (৩৫) নিখোঁজ রয়েছেন।

‎সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ডুবে যায় বলে জানা গেছে।

‎নিহত অর্পিতা ও নিখোঁজ রিনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা। অর্পিতার বাবা শংকর বেপারী ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন শংকর বেপারী। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় পূজা দেখা শেষে পরিবারের সদস্যদের নিয়ে ট্রলারে করে ভরতকাঠীর উদ্দেশে রওনা হন তিনি।

‎ট্রলারটিতে ৫০ জনের বেশি যাত্রী ও ছয়টি মোটরসাইকেল ছিল বলে জানা গেছে। যাত্রাপথে ট্রলারটি ভারসাম্য হারিয়ে কালিগঙ্গা নদীতে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হন। তবে অর্পিতা ও তার মা পানিতে তলিয়ে যান।

‎দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান  উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

‎রাত ১১টা ১০ মিনিটের দিকে নিখোঁজ অর্পিতা বেপারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।

‎ফায়ার সার্ভিসের উপপরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার পর মা ও মেয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

‎নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, দুর্ঘটনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করা হয়েছে। ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ মাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় কারও অবহেলা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ

তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল

‎নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা

দ্বিতীয় দফায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭ শতাধিক কর্মী ছাঁটাই

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক

মধুখালীতে সাবেক ও বর্তমান দুই এমপি'র পূজা মন্ডপ পরিদর্শন, শাড়ি ও অনুদান প্রদান

থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

বারহাট্টার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী