ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১২:৩৬

রংপুরের তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভাকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে একনজর দেখতে পথসভাস্থলে ভিড় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজারো মানুষ।

পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে তারাগঞ্জ ত্যাগ করেন।

তারাগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ।

পথসভাকে কেন্দ্র করে তারাগঞ্জে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনসমাগমে মুখর হয়ে ওঠে পথসভাস্থল।

এমএসএম / এমএসএম

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ

তারাগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভায় জনসমুদ্র, মানুষের ঢল

‎নাজিরপুরের শ্রীরামকাঠীতে ট্রলারডুবি, শিশুর মৃত্যু; নিখোঁজ মা

দ্বিতীয় দফায় কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭ শতাধিক কর্মী ছাঁটাই

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পটিয়ার যুবক

মধুখালীতে সাবেক ও বর্তমান দুই এমপি'র পূজা মন্ডপ পরিদর্শন, শাড়ি ও অনুদান প্রদান

থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

উলিপুরে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

বারহাট্টার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী