ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১:১৭

বান্দরবানের লামা বন বিভাগের বহুল আলোচিত ও লোভনীয় তৈন রেঞ্জের নবাগত রেঞ্জার মতিয়র রহমানের বিরুদ্ধে দাপ্তরিক কাজ ফেলে অবৈধ কাঠ ব্যবসায়ী ও করাতকল (স'মিল) মালিকদের সঙ্গে দেনদরবার এবং অর্থ বাণিজ্যে মেতে ওঠার গুরুতর অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৈন রেঞ্জে দীর্ঘদিন সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা খোন্দকার আরিফুল ইসলামকে সাঙ্গু রেঞ্জে বদলি করে সম্প্রতি নোয়াখালী সামাজিক বনায়ন বিভাগ থেকে আসা মতিয়র রহমানকে তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার লোভনীয় পদে পদায়ন করা হয়। তবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই মাস পার হলেও তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার চেয়ে কাঠ ব্যবসায়ী ও স'মিল মালিকদের পেছনেই দিনের সিংহভাগ সময় ব্যয় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানিয়েছে, চাকুরির শেষ সময়ে এসে বড় অঙ্কের অর্থ কামিয়ে নেওয়ার লক্ষ্যে তৈন রেঞ্জভুক্ত অবৈধ স'মিলগুলোতে অভিযানের ভয় দেখাচ্ছেন রেঞ্জার মতিয়র। এমনকি অবৈধ লেনদেন তদারকির জন্য নিজস্ব লোক দিয়ে নতুন ‘ক্যাশিয়ার’ নিয়োগ করে নিয়মিত দেনদরবার চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিপূর্বে চট্টগ্রাম অঞ্চলে দায়িত্ব পালন না করায় সামাজিক বনায়ন থেকে এসে শেষ বয়সে তিনি অবৈধ উপার্জনের পেছনে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ স্থানীয়দের। দায়িত্ব নেওয়ার পর থেকে গত দুই মাস ধরে ডিভিশন অফিস, বান্দরবান সদর এবং স'মিল মালিকদের সঙ্গেই তাঁর সার্বক্ষণিক যোগাযোগ ও বৈঠক সীমাবদ্ধ রয়েছে।

লামা বন বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র উদ্বেগ প্রকাশ করে জানায়, তৈন রেঞ্জের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং স্পর্শকাতর একটি এলাকায় দায়িত্বহীন কর্মকর্তা বহাল থাকলে বন বিভাগের মূল স্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ হবে এবং অবৈধ কাঠ পাচার বৃদ্ধি পাবে। দ্রুত এ রেঞ্জে দক্ষ ও সৎ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত তৈন রেঞ্জার মতিয়র রহমানের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে বার্তা ও কল দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অন্যদিকে, এ বিষয়ে কথা বলতে লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাসুম আলমকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকেও পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক

সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং

পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার

সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ