পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন
কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক পত্রে এ কমিটির অনুমোদন নিশ্চিত করা হয়। নবগঠিত কমিটিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে পদাধিকারবলে সভাপতি নির্বাচিত হয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ, পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম। এ ছাড়া মোহাম্মদ জিয়া উদ্দিন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ফুটবলার এন. আহমদ শফি ও আহসান হাবীব যুগ্ম সম্পাদক এবং মোহাম্মদ মহিউদ্দিন কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।
পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কমিটির অন্যান্য নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন, মোহাম্মদ সায়েদ খান, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আবদুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক। সংরক্ষিত নারী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেলিনা আক্তার ও নাওরিন সামরিনা লাভলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা ও নীতিমালার আলোকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্থানীয় ক্রীড়ামোদী ও সংশ্লিষ্টদের আশা, নতুন এ কমিটির মাধ্যমে পেকুয়ায় ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন পুনরায় প্রাণবন্ত হয়ে উঠবে। তৃণমূল পর্যায়ে বিভিন্ন খেলাধুলার নিয়মিত প্রতিযোগিতা আয়োজন, তরুণ প্রজন্মকে মাঠে ফেরানো এবং নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এ কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
রামপালে বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নেত্রকোণায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত
খুলনায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বরগুনায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও প্রতিষ্ঠানে তালা
পত্নীতলায় সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান
মোহনগঞ্জে হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীম গ্রেপ্তার
মধুখালীতে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
মিরসরাইয়ে মিয়ানমারে সার পাচারকালে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার
খালিয়াজুরীতে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল ও দেয়াল লিখন
চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে আগুনে পুড়ল ৬ দোকান, ২০ লাখ টাকার ক্ষতি