ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১:৪৮

সিলেট নগরীর পাঠানটুলায় সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নেওয়া ‘বৃক্ষলেন’ প্রকল্পে প্রায় ১৫০ মিটার সড়ক বিভাজকে স্থাপন করা হয়েছে ২৬টি বিলবোর্ড। এতে আড়ালে পড়েছে গাছপালা, ব্যাহত হচ্ছে সড়কের সৌন্দর্য। স্থানীয়দের অভিযোগ, বৃক্ষলেনের পরিবর্তে জায়গাটি এখন ‘বিলবোর্ড লেনে’ পরিণত হয়েছে।
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়ক বিভাজকে গাদাগাদি করে বসানো হয়েছে ৬ বাই ৪ ফুট আকারের ২৬টি স্টিলের বিলবোর্ড। অথচ গাছ লাগানো ও আলোকসজ্জাসহ সৌন্দর্যবর্ধনের শর্তে জায়গাটি এক বছরের জন্য লিজ নিয়েছেন বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি ২০টি মিনিপোল স্থাপনের অনুমতি নিয়েছেন বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে।
পরিবেশকর্মী ও বৃক্ষবন্ধু শাহ সিকান্দার আহমদ শাকির বলেন, সবুজ সিলেট গড়ার কথা বলে সড়ক বিভাজকে অতিরিক্ত বিলবোর্ড স্থাপন নগরীর সৌন্দর্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। গাছ লাগানোর নামে বিলবোর্ড ব্যবসাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
লিজগ্রহীতা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভুলবশত ২৬টি বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। সেখান থেকে ছয়টি কমিয়ে অনুমোদিত ২০টি রাখা হবে। পাশাপাশি গাছের পরিচর্যা, লাইটিং ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের বিজ্ঞাপন পরিদর্শক গৌতম রায় বলেন, নিয়মবহির্ভূতভাবে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। লিজগ্রহীতা পূজার পর এগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন। নিয়ম অনুযায়ী বিলবোর্ড স্থাপন না করলে লিজ বাতিল করা হবে।
স্থানীয়দের দাবি, অতিরিক্ত বিলবোর্ড সরিয়ে পর্যাপ্ত গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে পাঠানটুলায় প্রকৃত অর্থে সবুজায়ন নিশ্চিত করা হোক।

 

এমএসএম / এমএসএম

আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক

সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং

পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার

সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ