ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ১:৪৯

চট্টগ্রামের পটিয়াসহ চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজা শুরুর পর থেকে চার দিনে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম।

সোমবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার মুন্সেফবাজার কালিমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, দুর্গাপূজাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে এক মাস আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিমা তৈরি থেকে শুরু করে পরিবহন, স্থাপন এবং পূজা উদযাপনের প্রতিটি পর্যায়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে টহল দল, মোবাইল টিম, পেট্রোল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা সফর করে পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান চলতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এবারের দুর্গোৎসবে কমিউনিটি পুলিশকে সম্পৃক্ত করার বিষয়টি উল্লেখ করে আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিএনপির নেতারাও পূজা সুন্দরভাবে উদযাপনে সহযোগিতা করছেন। সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্গোৎসব একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আবহমান বাংলার ঐতিহ্য হলো সব ধর্মের মানুষের সহাবস্থান এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার। রাষ্ট্র এ চর্চাকে উৎসাহিত করে, পুলিশও সম্প্রীতির এ ঐতিহ্য অটুট রাখতে কাজ করছে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে একটি সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পূজা উদযাপনে পুলিশের পাশাপাশি অন্যান্য সহযোগীদেরও ধন্যবাদ জানান ডিআইজি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা এবং পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি মান্না দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমএসএম / এমএসএম

আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ

হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি

এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত

রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক

সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত

সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প

সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং

পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি

জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার

সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

লামা বন বিভাগের তৈন রেঞ্জারের বিরুদ্ধে কাঠ ব্যবসায়ী ও স'মিলে দেনদরবারের অভিযোগ