সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং
দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে সিলেটের পর্যটনকেন্দ্রগুলো। পাহাড়, নদী, ঝরনা, স্বচ্ছ জলধারা ও সবুজ চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে সিলেটে আসছেন পর্যটকেরা। তাঁদের বরণে প্রস্তুত হোটেল-মোটেল ও রিসোর্টগুলো। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৫০০ হোটেল-মোটেল ও রিসোর্টের ৭০ শতাংশ কক্ষ ইতিমধ্যে বুকিং হয়েছে। ছুটিতে পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকেই জাফলং, বিছনাকান্দি, ভোলাগঞ্জের সাদাপাথর, রাতারগুল ও লালাখালসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নগরের ঐতিহ্যবাহী স্থানগুলোতেও ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা। সরকারি অফিস-আদালতের ছুটি শুরু হওয়ায় মঙ্গলবার থেকে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্টু দত্ত বলেন, পর্যটকদের স্বাগত জানাতে তাঁদের সব প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে হোটেলের প্রায় ৭০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে। আগামী দিনগুলোতে বাকি কক্ষও বুকিং হবে বলে আশা করছেন তিনি।
সিলেট হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সুমাত নূরী জুয়েল বলেন, দুর্গাপূজার ছুটিতে সিলেটে কয়েক লাখ পর্যটকের সমাগম হতে পারে। এতে পর্যটন খাতে ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, পর্যটকদের আগমনে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের আয় বাড়বে। পাশাপাশি জেলার অর্থনীতিও গতিশীল হবে।
এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা জানান, নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ
হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি
এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত
রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক
সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং
পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি
জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার
সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন