এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত
রিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় তারা সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যর গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল ও সিনিয়র সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতারা এ সাক্ষাত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আহাদ সুমন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ মিঠু বালী, প্রচার সম্পাদক মোঃ সুজন, সাহিত্য সম্পাদক মোঃ লালন ফকির, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম গোফরান, সাধারণ সদস্য মোঃ শাহাদাত হোসেনসহ সদস্য বৃন্দ।
সৌজন্য সাক্ষাত শেষে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এ সময় এমপি সরফুদ্দিন সান্টু বলেন, আর্থ সামাজিক উন্নয়নে সংবাদপত্রের গুরুত্ব অনেক। তাই সংবাদকর্মীদের উচিত নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। সাংবাদিকরা কোনো দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে এর প্রতিফলন না ঘটানোই উত্তম।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়।
এমএসএম / এমএসএম
আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ
হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি
এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত
রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক
সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং
পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি
জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার
সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন