হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি
হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, আমি এমপি হয়ে হিন্দু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন কখনোই বরদাস্ত করব না। আমি আপনাদের ভাই, আপনাদের পরিবারেরই একজন সদস্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।” সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, বিগত সরকারের সময় গোপালগঞ্জ- ১, ২ ও ৩ আসনে কখনোই ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হতে হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি সব সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (১৯ অক্টোবর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ও খান্দারপাড় ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী। এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংসদ সদস্যের বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব পায়।
এমএসএম / এমএসএম
আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ
হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন বরদাস্ত করা হবে না: সেলিমুজ্জামান সেলিম এমপি
এমপি সান্টুর সাথে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত
রায়গঞ্জে পাখি-পোকা ঠেকাতে পুরো ধানখেত নেটজালে ঢাকলেন কৃষক
সুনামগঞ্জে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তুলে ধরতে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত
সিংড়ায় দুর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প
সিলেটে পর্যটকের ঢল, ৭০ শতাংশ হোটেল-মোটেল বুকিং
পটিয়ায় শান্তিপূর্ণ দুর্গোৎসব,পরিদর্শনে পুলিশের ডিআইজি
জুড়ীতে এক আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত
নেত্রকোণার কলমাকান্দায় চক্ষু শিবিরে ২ হাজার ৪০০ রোগীকে সেবা দিলেন ডেপুটি স্পিকার
সিলেটে ১৫০ মিটারে ২৬ বিলবোর্ড, ‘বৃক্ষলেন’ যেন ‘বিলবোর্ড লেন’
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার ২৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন