আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ
শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নকে আধুনিক, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ আহাম্মদ বালা। দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি।
১৯৭৫ সালের ২১ ডিসেম্বর আরশিনগন ইউনিয়নের চরমহিষখালী গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদ আহাম্মদ। বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ফরিদ বর্তমানে চিকিৎসাসেবার সঙ্গে সম্পৃক্ত। ফুটবল খেলোয়াড় ও সমাজসেবক হিসেবেও এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।
নিজ অর্থায়নে বৃক্ষরোপণ, হতদরিদ্রদের ছাগল ও আর্থিক সহায়তা প্রদান, অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
তাঁর দাবি, গত ১০ থেকে ১২ বছর ধরে প্রতি রমজানে দরিদ্র পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করছেন।পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করছেন।
ফরিদ আহাম্মদ সাংবাদিকদের বলেন চেয়ারম্যান নির্বাচিত হলে আমার এলাকায় মাদক, ইভটিজিং, হানাহানি, অবৈধ জমি দখল ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে কাজ করব। ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করে সবাইকে সঙ্গে নিয়ে আরশিনগরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন কর্মী এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আরশিনগরকে উন্নত, সমৃদ্ধ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি। একই সঙ্গে আসন্ন নির্বাচনে সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া চেয়েছেন।
ফরিদ আহাম্মদ বালা বলেন,আমি যতদিন বাঁচব, ততদিন গরিব-দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ