ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৩০

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও তালা কাটার সরঞ্জামসহ মতিউর রহমান মতি (নাম) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার দিবাগত রাত ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া-যাদুপুর সড়কের সুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিউর রহমান মতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মতিউর রহমানকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি কান্তা, দুটি লোহার রড ও তালা কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ