অগ্রণী ডিস্ট্রিবিউশনের সৌজন্যে গাড়ি পেল শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র
নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের জন্য একটি গাড়ি হস্তান্তর করেছে অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। নতুন গাড়ি যুক্ত হওয়ায় তদন্তকেন্দ্রটির টহল ও জরুরি পুলিশি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবার কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করছে। এ ক্ষেত্রে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নতুন গাড়িটি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও পূর্বধলা থানার জরুরি সেবা কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে রাতের টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং দূরবর্তী এলাকায় পুলিশি সেবা দেওয়ার ক্ষেত্রে গাড়িটি সহায়ক হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জননিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও অনুষ্ঠানে গুরুত্বারোপ করা হয়।
এমএসএম / এমএসএম
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১
চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা
কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ
রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ
দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন
লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান