এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তানহা হোসেন
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার মেধার স্বাক্ষর রেখে ট্যালেন্টপুলে (মেধাতালিকা) বৃত্তি পেয়েছে তানহা হোসেন। সে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ (GPA-5) অর্জন করে এই গৌরবময় সাফল্য লাভ করে।
এসএসসির এই দুর্দান্ত ফলাফলের পাশাপাশি উচ্চশিক্ষার প্রথম ধাপেও সফলতার ধারা বজায় রেখেছে তানহা হোসেন । সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের একাদশ শ্রেণির কলেজ ভর্তি পরীক্ষায় সে মেধার ভিত্তিতে নামী শিক্ষা প্রতিষ্ঠান মাদারীপুর সরকারি কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
মেধাবী তানহা হোসেনের বাবা আলমগীর হোসেন আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার মা একজন গৃহিণী। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পিতার যোগ্য সন্তানের এই সাফল্যে বিদ্যালয়, পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
নিজের এই অসামান্য সাফল্যের অনুভূতি ব্যক্ত করে তানহা হোসেন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সাথে সে তার শিক্ষক ও পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার ভবিষ্যৎ উজ্জ্বল স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছে।
এমএসএম / এমএসএম
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১
চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা
কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ
রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ
দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন
লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান