ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বাউফলে অগ্নিকাণ্ড: কথা রাখলেন বিএনপি নেতা হুমায়ুন কবির, ক্ষতিগ্রস্ত পরিবারকে দিলেন ১ লাখ টাকা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৩৩

পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও ছোট বোনের বিয়ের জন্য ১২ বছরের সঞ্চিত সাত লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া কৃষক মোশাররফ হোসেনের পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার-সংলগ্ন এলাকায় কৃষক মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দুটি গরু, তিনটি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও পুড়ে যায়।
এ ঘটনায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। ছোট বোনের বিয়ের খরচ জোগাতে দীর্ঘ ১২ বছর ধরে গরু-ছাগল পালন করে সেগুলো বিক্রির মাধ্যমে সাত লাখ টাকা জমিয়েছিলেন মোশাররফ হোসেন। কিন্তু ভয়াবহ আগুনে তাঁর সেই দীর্ঘদিনের সঞ্চয়ও পুড়ে যায়। এতে বসতঘর, গবাদিপশু ও বিয়ের জন্য জমানো অর্থ হারিয়ে পরিবারটি চরম দুর্দশায় পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির। এ সময় তিনি পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং এক লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সদস্য মজিবর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আজম, পৌর বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা মনে করছেন, ভয়াবহ এই দুর্যোগে হুমায়ুন কবিরের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে। তবে বসতঘর, গবাদিপশু ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পরিবারটির আরও সহযোগিতা প্রয়োজন।
এ অবস্থায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেনের পরিবারের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ