ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

২৪ দিন পর বনে মিলল নিখোঁজ কিশোর সবুজের দেহবশেষ


সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৩৫

টাঙ্গাইলের সখিপুরে অটোভ্যানসহ নিখোঁজ ১৪ বছর বয়সী কিশোর মো. সবুজের ঘটনায় এক চাঞ্চল্যকর মোড় এসেছে। নিখোঁজের দীর্ঘ ২৪ দিন পর উপজেলার আন্দি এলাকার শালবন থেকে তার দেহাবশেষ ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হাতে গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এই দেহাবশেষ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এসআরবি দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত সবুজ সখিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কলেজ মোড় এলাকার সিরাজ মিয়ার ছেলে। ২৬ সেপ্টেম্বর সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। অনেক খোঁজাখুঁজির পর ২৭ সেপ্টেম্বর সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা। একই দিন গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। তবে ভ্যান উদ্ধার হলেও সবুজের কোনো হদিস না মেলায় পরিবারে চরম ক্ষোভ ও উদ্বেগ দানা বাঁধে।

তদন্তে গাফিলতির অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেন সবুজের বাবা-মা। তারা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

পরবর্তীতে সখিপুর ও গোপালপুর থানা-পুলিশের পাশাপাশি তদন্তে নামে এসআরবি। গত ১৯ অক্টোবর দুপুরে টাঙ্গাইলের বাসাইল এলাকা থেকে মো. হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসআরবি। তিনি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মাটিয়ারগুন গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

গ্রেপ্তার হাবিবুরকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যে মঙ্গলবার সখিপুরের আন্দি এলাকার শালবনে অভিযান চালানো হয়। সেখানে ঝোপঝাড়ের ভেতর থেকে কিশোর সবুজের হাড়গোড় ও পোশাক উদ্ধার করা হয়।

এ বিষয়ে সখিপুর ও গোপালপুর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোর সবুজকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ