ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীর ভিতরবন্দে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন সাইদুর রহমান লিটন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৩৭

সারাদেশের মতো কুড়িগ্রামেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মণ্ডপে মণ্ডপে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সাইদুর রহমান লিটন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রভাষক হাফিজুর রহমান, আলম ব্যাপারী, মফিজুল হক, ফেরদৌস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ধূপের সুবাসে মুখরিত মণ্ডপগুলোতে এ সময় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সমাজসেবক সাইদুর রহমান লিটনের আগমনকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরিদর্শনকালে মো. সাইদুর রহমান লিটন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চিরায়ত চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ