ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কালিগঙ্গা নদীতে অতিরিক্ত বোঝাই ট্রলারডুবি: শিশুর মরদেহ উদ্ধার, মা এখনও নিখোঁজ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৩৮

পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাইয়ের কারণে একটি ট্রলারডুবির মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার মা এখনও নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা ১২টার দিকে দুর্ঘটনাকবলিত নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাটী খেয়াঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাটী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এক শিশু পানিতে ডুবে মারা যায় এবং তার মা নদীতে নিখোঁজ হন।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর উদ্ধারকাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজ নারীকে দ্রুততম সময়ে খুঁজে বের করতে সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাসমূহকে জোর তৎপরতা চালানোর নির্দেশ দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাজিরপুর থানা পুলিশের একটি দল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল কালিগঙ্গা নদীতে যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ