শালিখায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আলী হোসাইন শিকদার
মাগুরার শালিখা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ১২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসাইন শিকদার।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
তিনি বলেন, শালিখা উপজেলায় এ বছর ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ৫ নং শালিখা ইউনিয়নে ১২টি পূজামণ্ডপে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী তিনি মণ্ডপগুলো পরিদর্শন করেছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও নিয়মিত পূজামণ্ডপগুলোর খোঁজখবর রাখছেন।
তিনি বলেন, যেকোনো সমস্যায় সনাতন ধর্মাবলম্বীসহ ইউনিয়নবাসীর পাশে তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তিনি সবার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১
চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা
কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ
রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ
দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন
লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান