ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৪০

ঢাকার ধামরাইয়ে শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে হিফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ধামরাই শাখার উদ্যোগে উপজেলার কুশুরা ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। হাফেজ আব্দুল আউয়াল গোতৈলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ধামরাই শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল জলিল। এ সময় স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন হিফজকারী শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আয়োজকেরা বলেন, পবিত্র কুরআন শিক্ষার প্রতি শিশু-কিশোরদের গভীর অনুরাগ তৈরি করা এবং কুরআনিক আদর্শে তাদের নৈতিক চরিত্র গঠনের উদ্দেশ্যেই নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে। এ উদ্যোগ নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় অনুপ্রাণিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এমএসএম / এমএসএম

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ

রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দাউদকান্দিতে কচুরিপানায় ঢেকে গেছে খিড়াই নদী: স্বাভাবিক প্রবাহ ফেরাতে বাপার উদ্যোগ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন

লক্ষ্মীছড়ির দুর্গম বর্মাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান

মান্দায় হাটের উন্নয়নে পৌণে ১৯ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ