ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে আটপাড়ায় মানববন্ধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৩:৪৫

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আটপাড়া প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় আটপাড়া উপজেলা সদরে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে আটপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ঐশী বাংলার উপজেলা প্রতিনিধি সাইফুল আলম সোহেল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি ফজলুল করিম আঙ্গুর উপস্থিত থেকে নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আমির খসরু স্বপন ও শ্যামল চন্দ্র শ্যাম, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী, সাংবাদিক নূর মোহাম্মদ, এশিয়া বাণী প্রতিনিধি মো. আনোয়ার হোসেন শফিক, দেশবার্তা জেলা প্রতিনিধি সুমন আহমেদ, অপরাধ তথ্যচিত্রের আশরাফুল আলম, রূপসী বাংলা টিভির রুবেল মিয়া এবং সিলেট টু আমেরিকা টিভির প্রতিনিধি বাবলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে নেপথ্যের মূল নির্দেশদাতাসহ প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। পেশাগত দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তাঁরা।

একই সঙ্গে বক্তারা নিহত সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর দায়িত্ব গ্রহণ এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদানের জোরালো আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা