রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় রুহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। জনসভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।
জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত মো. নুরনবী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মহেবুল্লাহ আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় প্রধান বক্তা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। ভেদাভেদ ভুলে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১