ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

দুর্গাপুজা বাঙ্গালীর সাম্প্রদায়িক-সম্প্রীতির উৎসবঃ এসপি মির্জা সায়েম মাহমুদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৪:৯

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বলেছেন, শারর্দীয় দুর্গাপূজা উৎসব শুধু হিন্দুধর্মালম্বীদের উৎসব নয় এটি বাঙ্গালীর সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। জাতি, ধর্ম,বর্ণ নির্বেশেষে সকলে সাম্প্রীতি মাধ্যমে পূজোর আনন্দ ভাগাভাগি হরা হয়। তিনি বলেন,  প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। সাদা পোষাকেও পুলিশ আইনশৃংখলা বজায় রাখতে কাজ করছে। প্রতিমা বিসর্জন দেয়া পর্যন্ত আইশৃং্খংলা বাহিনী মাঠে থাকবে। তিনি গত সোমবার (১৮অক্টোবর) রাত ১০টায় আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ী রাধামাধব দুর্গামন্দির ও আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী দুর্গামন্দির পরিদর্শন কালে পৃথক আলোচনা সভায় এ কথা বলেন। 
সান্তাহার রথবাড়ী মন্দিরের সভাপতি প্রদীপ সরকার ও তালসন কালীবাড়ী মন্দিরের সভাপতি জগাই কুন্ডুর সভাপতিত্বে পৃথক আলোচনা সভায়উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, সহকারি পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাঁচিয়া) সার্কেল আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, বগুড়া জেলা পুজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রবীন্দ্র নাথ সাহা, আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক দীলিপ গুপ্ত, সাধারন সম্পাদক রাজ কুমার সাহা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাদল মৈত্রসহ নেতৃবর্গ।  

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা