ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কালিয়া-নড়াগাতিতে পূজামন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৪:১১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামন্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নড়াইল জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন আলীসহ পুলিশ সদস্য ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালিয়া উপজেলায় ৮৫টি এবং নড়াগাতী থানা এলাকায় ৪৮টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা