ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২০-১০-২০২৬ দুপুর ৪:১২
অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি, মারধর ও বিকাশের মাধ্যমে সাংবাদিকের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সৈকত (২৪) এ মামলার পাঁচ নম্বর এজাহারভুক্ত আসামি। রোববার বিকেলে হালিশহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সাংবাদিককে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় দায়ের করা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এজাহারভুক্ত আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার দুই নম্বর সড়কে সংবাদ সংগ্রহের কাজে যান দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার সাংবাদিক আবুল হোসাইন। এ সময় সৈকতসহ এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন তাঁকে ঘিরে ধরে।  মিথ্যা অভিযোগ তুলে তাঁকে মারধর করা হয়। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের নির্জন স্থানে নিয়ে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি।
এজাহারে বলা হয়, মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। নগদ টাকা ও বিকাশ মিলিয়ে মোট ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পরও তাঁকে রেহাই দেওয়া হয়নি। সামাজিকভাবে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোরপূর্বক  মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনা কাউকে জানালে কিংবা পুলিশের কাছে অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার বিকেলে গ্রেপ্তার করা হয় পাঁচ নম্বর আসামি সৈকতকে। মামলার অন্য এজাহারভুক্ত আসামিরা হলেন মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুল, বাইট্টা বাবুল, মিজান, অনিক, মহিত ও রবিন। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জু বলেন, গ্রেপ্তার সৈকত এ মামলার পাঁচ নম্বর এজাহারভুক্ত আসামি। রোববার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য যাঁরা জড়িত, তাঁদের শনাক্ত করতে তদন্ত চলছে। লুট হওয়া টাকা উদ্ধারের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিক আবুল হোসাইন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁকে যেভাবে জিম্মি করে টাকা আদায় ও ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার, লুট হওয়া টাকা উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১

চমেসাসের জমি বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা