দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
ঢাকার ধামরাইয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, বরং এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ধামরাইয়ের পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে পূজা উদযাপন সরাসরি দেখতে পেরে তারা আনন্দিত। এর আগে অনেকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজার সময় এখানে আসা হয়নি।
বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করেন। এটি বাংলাদেশের একটি বিশেষ দিক। দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির চিত্র তাকে মুগ্ধ করেছে।
দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার। এ শিল্পের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ধাতব কারুশিল্প বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের ইতিহাস পাঁচ হাজার বছরেরও বেশি পুরোনো। ধামরাইয়ের কর্মশালায় শত শত বছর ধরে এসব শিল্পসামগ্রী তৈরি হয়ে আসছে।
ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজেদের আগ্রহের কথা তুলে ধরে সারাহ কুক বলেন, এর আগে তারা বেশ কয়েকবার ধামরাইয়ে এসেছেন এবং এখান থেকে বিভিন্ন কারুশিল্পসামগ্রী কিনেছেন। সেসব সামগ্রী বর্তমানে ঢাকায় তাদের বাসভবনে রয়েছে।
তিনি আরও বলেন, ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্প বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য সরাসরি দেখার সুযোগ পেয়ে তারা আনন্দিত।
ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যবাহী লোকশিল্পের জন্য পরিচিত ধামরাইয়ে দুর্গাপূজা ও ধাতব কারুশিল্প—উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে।
এ সময় ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, ধামরাই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত বণিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী
নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক
দুর্গাপূজা সম্প্রীতির বন্ধন দৃঢ় করে: ব্রিটিশ হাইকমিশনার
চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার আরও ১